
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার রাত আনুমানিক ২টার দিকে বুকেব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল নামাজে জানাজায় ইমামতি করেন।
দাফন শেষে দোয়া পরিচালনা করেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ।
এ দিকে আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে যান। তারা মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ স ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতেখড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতেও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন।
আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো: আবু তাহের, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আবুহুর ফারাজি, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি মুখলিসুর রহমান মুকুল সেক্রেটারি জাহাঙ্গীর আলম, রাজাবাজার আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জাগপা কেন্দ্রীয় সভাপতি তাসমিয়া প্রধান এমপি, সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন, মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জাগপা সভাপতি শামীম আকতার পাইলট, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক আকন্দ, বগুড়ার কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








