
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যাডমিন্টন কোর্টে উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন ইউএনও মো: জুলহাস হোসেন সৌরভ। আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি মো: সফর আলী। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাত উল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এবং চরভদ্রাসন থানার ডিএসবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: দাউদ। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিলেন আবদুল্লা আল মামুন, সাজ্জাদ হোসেন সাজু, আবুল কালাম, মোস্তফা কামাল, আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








