
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মারিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে এবং অভিযুক্ত ইমরান ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে।
জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে কলহ চলে আসছিল। কিছু দিন ধরে মারিয়া বাবারবাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার রাতে শ্বশুরবাড়িতে আসেন ইমরান। গতকাল সোমবার ভোরে মারিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেন স্বামী। পরে স্থানীয় লোকজন ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এটি হত্যা না আত্মহত্যা- ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








