ব্র্যাক ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী


ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রখ্যাত অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী। 
দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি অর্থায়ন, পাবলিক সেক্টর অডিট, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পাবলিক ডেট ম্যানেজমেন্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ সরকারের অর্থ সচিব, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ) এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে সফলতার সাথে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম এরিয়াতে কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘ইনাফি বাংলাদেশ (ওঘঅঋও ইধহমষধফবংয)’-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ‘আকিজইনসাফ গ্রুপে’র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছেন।   
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে স্বাগত জানিয়ে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘জনাব মুসলিম চৌধুরীর বাংলাদেশ সরকারের অর্থ সচিব ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। পলিসি তৈরি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে তার এই অনন্য দক্ষতা আমাদের ব্যাংকের সুশাসন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে এক নতুন মাত্রা যোগ করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার সুচিন্তিত দিকনির্দেশনা ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।’  বিজ্ঞপ্তি।

Advertisement