
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।
বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আখতার হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতাবিনিময় এবং যৌথভাবে নানা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় শিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসারে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করে।
ছিদ্দিকুর রহমান খান বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাউবি আন্তর্জাতিক মান অনুসরণ করে কাজ করে যাচ্ছে, যেখানে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়কে আরো গতিশীল করবে।
বৈঠকে বাউবির পক্ষে প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।
বিএসির পক্ষে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পূর্ণকালীন সদস্য মো: এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো: শাহ এমরান এবং অধ্যাপক ড. মো: ওয়াকিলুর রহমান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








