
দক্ষিণ গফরগঁাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে আহত সোহাগ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনায় আহত হয় সোহাগ। তিনি গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে এবং একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁঁকিপূর্ণ শীলা রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় রেললাইনের স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেলসহ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। গতকাল রোববার ভোরে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








