
নিজস্ব প্রতিবেদক
আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বরাবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গতকাল রোববার ঢাকার নিকুঞ্জে অবস্থিত লে. মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে তিনি চিঠিটি হস্তান্তর করেন।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তার সহধর্মিণী মেরিয়েম সাইদানি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
জামায়াত আমিরের লেখা চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু ও সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ জামায়াতে ইসলামীর আরো অনেকে উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








