পুকুর, লাশ উদ্ধার, অজ্ঞাতপরিচয় লাশ, নারী, আনোয়ারা থানা
আনোয়ারা থানা। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা: অলক দের পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দোকানে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুকুরে লাশটি ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ জানায় যায়নি।

স্থানীয় কয়েকজনের ধারণা, গতকাল পুকুরের আশপাশে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাওয়া এক নারী হতে পারেন তিনি।

আনোয়ারা থানার ওসি মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হচ্ছে। লাশ উদ্ধারের পর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’