
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা।
৫২ বছর স্থানীয়দের অবৈধ দখলে থাকা ১০০ একর জমির ফসল উদ্ধার করে নিলামে বিক্রির পর রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিয়েছেন জিয়ানগর ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান রুবেল। দীর্ঘ ৫২ বছর ধরে এ সম্পত্তি অবৈধভাবে ভোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি রয়েছে। স্বাধীনতার পর সরকার ১৩০ পরিবারকে জমি বন্দোবস্ত দিলেও দূরবর্তীতার সুযোগে স্থানীয়রা জোরপূর্বক জমি ভোগ করে আসছিল।
গত এক বছর আগে প্রশাসন সুপারি পাড়তে গেলে দখলদাররা হামলা চালায়। সম্প্রতি ইউএনও প্রশাসনের উপস্থিতিতে ঝুঁঁকি নিয়ে জমির সুপারি পেরে প্রকাশ্য নিলামে এক লক্ষ ৪২ হাজার টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








