
নয়া দিগন্ত ডেস্ক
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (৩১ অক্টোবর) এক শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন প্রতিনিধি এবং বাসস পরিবারের পক্ষ থেকে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ কাদের গনি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা ও দুঃসময়ের আন্দোলনে কাদের গনি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আশা প্রকাশ করে বলেন, কাদের গনি চৌধুরীর গতিশীল নেতৃত্বে জাতীয় বার্তা সংস্থা বাসস তার ঐতিহ্য ফিরিয়ে এনে একটি আন্তর্জাতিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হবে।
আজকের এই শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








