
ক্রীড়া প্রতিবেদক
রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন সাঁতারের নতুন চমক ইরফানা খাতুন। গতকাল তিনি ভেঙেছেন ২০১৪ সালে করা এসএ গেমসে জোড়া স্বর্ণ জয়ী মাহফুজা খাতুন শিলার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে করা রেকর্ড। ১২ বছর আগে ৩৪.৮৫ সেকেন্ডে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়েছিলেন শিলা। কাল সেই সেই রেকর্ডই নিজের করে নিয়েছেন সেনাবাহিনীর ইরফানা খাতুন। তিনি স্বর্ণ জিততে সময় নেন ৩৪.৫৭ সেকেন্ড। রেকর্ড ভাঙতে না পারলেও শিলার টাইমিং ছুঁয়ে ফেলেছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন। তিনি ৩৪.৮৫ সেকেন্ডে সাঁতার শেষ করে দ্বিতীয় হন। এবারের আসরে মুন্সীগঞ্জের এই মেয়ে ইরফানার এটি তৃতীয় স্বর্ণজয়। তিনটিতেই গড়েছেন নতুন রেকর্ড। ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি রিলে ইভেন্টেও রেকর্ড গড়েছেন ইরফানা। ২০০ মিটার ফ্রি-স্টাইলে তিনি মুক্তি খাতুন, ছুম্মা খাতুন, জুঁই আক্তারকে সঙ্গী করে ৯.৪৭.৯৯ মিনিটে এই রেকর্ড গড়েছেন। আগের রেকর্ড ছিল ৯.৫০.০১ মিনিট।
এ ছাড়া ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা প্রথম হয়েছেন। পুুরুষদের ১০০ মিটার বাটার ফ্লাই ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। এক হাজার ৫০০ মিটারে রেকর্ড গড়া জুঁই আক্তার গতকাল ৮০০ মিটারেও স্বর্ণজয় করেছেন। স্বর্ণ জিতেছেন ১০০ মিটার বাটার ফ্লাইতেও। এ ছাড়া ৫০ মিটার ব্যাস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সূর্যকুমার রাজবংশী, এক হাজার ৫০০ মিটার ফ্রি-স্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা স্বর্ণ জিতেছেন। এখন পর্যন্ত ছয়টি স্বর্ণজয় করেছেন সামিউল ইসলাম রাফি। তার রেকর্ড তিনটিতে। নারীদের মধ্যে জুঁই আক্তার ছয়টি স্বর্ণ জিতেছেন, করেছেন একটি রেকর্ড।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








