এবার ইনজুরিতে মমিনুল

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গেছেন মুশফিকুর রহীম। এবার মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমেছেন জাকের আলী অনিক। আইসিসির নিয়ম অনুযায়ী, পরবর্তী সাত দিন মাঠে নামতে পারবেন না মুমিনুল। ফলে দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। পরে তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা দেয়। এ কারণে ম্যাচের বাকি সময়ের জন্য কনকাশন বদলি হিসেবে জাকের আলী অনিককে নেয়া হয়েছে।

Advertisement