আবু বকর সিদ্দিক

 

Advertisement

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেম, উপজেলা সদরের উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও নাঙ্গলী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মাওলানা আবু বকর ছিদ্দিক ওরফে বদরপুরী হুজুর (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার কাউখালী সদরের বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।
শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।