
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক আমির, ঢাকা মহানগরীর লালবাগ ও কোতোয়ালি থানার সাবেক দায়িত্বশীল এবং টিপনা আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা শেখ নজরুল ইসলাম শামীম (৮৫) ৩০ অক্টোবর শুক্রবার রাত ১২টার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়স্বজন রয়েছে। জুমার নামাজ শেষে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে ডুমুরিয়ার সবুজবাগের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শোকবাণী : মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শোকবাণীতে তিনি বলেন, মাওলানা নজরুল ইসলাম শামীম (রাহিমাহুল্লাহ) ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর লালবাগ (১৯৮২-১৯৮৫) ও কোতোয়ালি থানা (১৯৮৬-১৯৮৭) এবং খুলনার ডুমুরিয়া থানায় (১৯৯২-২০১১) দায়িত্বশীল হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে কাজ করেছেন। খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের কাজ প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। তার ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম এবং আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








