কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ও লুটপাট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে তার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় চলা সংঘর্ষ ও হামলায় উভয় পরে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কাশিনগর এলাকার প্রতিবেশী হুমায়ুন মিয়া ওরফে লীন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে রাকিব ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে। ঘটনার দিন বিকেলে কিশোরীর সাথে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে রাকিব তাদের বাড়ির সামনের রাস্তায় এসে গালিগালাজ শুরু করেন। কিশোরীর পরিবার এর প্রতিবাদ করলে উভয়পরে মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়প মারামারিতে লিপ্ত হয়। পরবর্তীতে এই ঘটনার জেরে রাকিবের পরিবারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে বিজয়নগর থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, মেয়েঘটিত বিষয়কে কেন্দ্র করে দুইপরে মধ্যে এই সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেয়া হবে।