বিএনপির মির্জা ফয়সল আমীন নির্বাচিত

রাফিক সরকার ঠাকুরগাঁও

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ আট হজার ২০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১১৫ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। 
এ ছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৬ ভোট খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৪১ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪১৩ ভোট।
বড় কোনো সহিংস ঘটনা না ঘটলেও অভিযোগ-পাল্টা অভিযোগ, জালভোট ভোটের চেষ্টায় আটক, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিচ্ছিন্ন ঘটনায় শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। এর মধ্যে জালভোট এবং আগেই ব্যালটে সিল মেরে রাখাসহ প্রিজাইডিং অফিসারের নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত ছবি ছাড়া কার্ড দিয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনের অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। 
অপর দিকে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচন নিয়ে তেমন অভিযোগ না করলেও, খেলাফত আন্দোলনের বটগাছ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীর পক্ষে যারা পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন, তারা সবাই জামায়াতের কর্মী বলে অভিযোগ করেছেন।  গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। তবে সার্বিকভাবে ভোটারদের উপস্থিতি বেশি না থাকলেও, সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কয়েকটি ভোটকেন্দ্র সরেজমিন পর্যবেক্ষণ করে এমনটাই লক্ষ করা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রসাশক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং বিজিবির সিওসহ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে আসেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। বুধবার পর্যন্ত প্রার্থীরা যতগুলো অভিযোগ দিয়েছেন সবগুলো আমলে নেয়া হয়েছে।  
জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া শাপলা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড নাই। আমরা ধারণা করছি তারা বিএনপির এজেন্ট। ব্যালট বইয়ে ২০ থেকে ২৫টা করে আগেই ব্যালটে সিল মেরে রেখেছে। আমরা দেখেছি জালভোট মারার অভিযোগে বিএনপির ছয়জনকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। শিশুদের দিয়ে জালভোট দেয়ানো হয়েছে।   
এ দিন সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসাইন এবং বিএনপির প্রার্থী ফয়সাল আমিন সাংবাদিকদের সাথে কথা বলেন। দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসাইন জানিয়েছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়া হবে। তবে মাগুরামার্কা নির্বাচন হলে মেনে নেয়া হবে না। অন্য দিকে মির্জা ফয়সাল আমিন অভিযোগ করেছেন ডাব এবং বটগাছের এজেন্ট দাঁড়িপাল্লার হয়ে কাজ করছেন। তবে নির্বাচন নিয়ে আমার কোনো আশঙ্কা নেই।
তবে দুপুরের আগেই দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসায় জালদেয়ার চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেনÑ ছাত্রদলকর্মী সিয়াম, হিমেল ও মিনহাজ। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির কর্মীদের বিরুদ্ধে জালভোট দেয়া এবং প্রিজাইডিং এ সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আগে থেকেই ব্যালট পেপারে সীল স্বাক্ষর দিয়ে রাখার অভিযোগ পাওয়া  গেছে। 
সরেজমিন দেখা যায়, বেলা ১১টার কিছুটা আগে ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সামনে জামায়াতের মহিলা কর্মীদের ছবি ধারণকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াত নেতাকর্মীদের তর্কবিতর্ক হয় একপর্যায়ে উভয় পক্ষ ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়ায়। পরে পুলিশ বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।
ওই কেন্দ্রের দায়িত্বে¡ থাকা পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পরে মধ্যে কথাকাটাকাটি এবং উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। 
অন্য দিকে বেলা সাড়ে ১২টায় দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তিনজন ভুয়া ভোটার আটক করে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো: আবু সায়েম। তারা হলেনÑ হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদেরকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি অফিস এবং বিভিন্ন নেতাদের সাথে থাকা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন তারা সবাই ছাত্রদলের কর্মী। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আবু সায়েম জানান, আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাদের সোপর্দ করা হয়েছে।  
এ দিন সকালে হাজিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে এবং প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পরিচয়পত্র ছবি সংযোজন না করে বিশেষ কারচুপির হাত পাতানো আয়োজন করা হয়েছে। অনেক কেন্দ্রে আগেই সিল মেরে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। 
অন্য দিকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। জামায়াত প্রার্থীর অভিযোগ অমূলক। তারা নির্বাচনে হেরে যাবেন জেনে এসব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব অভিয়োগ করছেন।  
জামায়াত প্রার্থীর অভিযোগ এবং নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রিরজাইটিং এবং পোলিং অফিসারদের পরিচয়পত্রে আমার সই স্বার আছে। অনেকেই স্ট্যাম্প সাইজের ছবি দিতে ভুলে গেছেন। এটি কোন বিষয় নয়। নিñিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। 
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহোদর মির্জা ফয়সল আমীন, ১১ দল মনোনীত জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৮৫টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন। নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির শপথ নেয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 
শান্তিপূর্ণ ভোট, সন্তুষ্ট ইসি
বিশেষ সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সবার সহযোগিতায় সুন্দরভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট। সকাল থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব। এর আগে বিকেল ৪টা পর্যন্ত আসনটির সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে কারচুপি ও অনিয়মের কোনো অভিযোগ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তার জানা মতে, এখন পর্যন্ত কোনো স্থান থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার অভিযোগ নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। জবাবে আখতার আহমেদ বলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরপরই প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি যাচাই করতে বলা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ভোটার তথ্যভাণ্ডারের সাথে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টদেরও বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। ফলে ছবির অনুপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে জানান তিনি।
কয়েকজন কম বয়সী শিার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়েও ব্যাখ্যা দেন ইসি সচিব। তিনি বলেন, ১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধন করলে তারা একটি কার্ড পান। এমন কয়েকজন সেই কার্ড নিয়ে ভোটকেন্দ্রে গেলেও ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি। আখতার আহমেদ বলেন, কৌতূহল কিংবা দলীয় পরিচয়ের কারণে তারা কেন্দ্রে গিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তাৎণিকভাবে সমাধান করা হয়েছে। এর সাথে ভোটগ্রহণের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ১১ দলীয় ঐক্যের প থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য ‘মহাপরীা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমি যদি পাস না করতাম, তাহলে এতণ পর্যন্ত আপনাদের সাথে কথা বললাম কেন? পাস করার দায়িত্বটা আমার, আর পাসের ব্যাপারে স্বীকৃতি দেয়ার দায়িত্ব আপনাদের। আপনারা সেই স্বীকৃতিটা দেবেন।
ঠাকুরগাঁও-১ আসনটি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া আসন। তার ছোট ভাই মির্জা ফয়সল আমীন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দিকে ১১-দলীয় জোটের সমর্থনে জামায়াতের দেলাওয়ার হোসেন ছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন।