
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট (সিজন ২)। সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবের বিস্তারিত তুলে ধরতে শনিবার আয়োজিত এক প্রেস মিটে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় ২৪টি ক্লাবের এক হাজার ২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ ১৩টি ভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।
প্রেস মিটে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও উল্লাস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা ও ইফফাত আমবারিন জয়া। এ ছাড়া স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম এবং বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এরপর ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) অংশগ্রহণকারী সব ক্লাব ও রাজউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজউকের সহায়তায় এবং কমপ্লেক্সের সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই আয়োজন বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান জানান, এবারের প্রতিযোগিতায় ১০০ বল ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, গলফ, সাঁতার ও দাবাসহ মোট ১৩টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।এবারের আসরে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মধ্যে রয়েছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ঢাকা বোট ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব এবং আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব।
আয়োজকরা জানান, এই ক্রীড়া উৎসব সফল করতে গোল্ড স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, একমি ল্যাবরেটরিজ ও ফ্রেশ। ব্রডকাস্ট পার্টনার হিসেবে টি-স্পোর্টস এবং হেলথ কেয়ার পার্টনার হিসেবে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল দায়িত্ব পালন করছে। আয়োজকদের আশা, এই উৎসব ক্লাবগুলোর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








