আইআইইউসিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে মানসিক স্বাস্থ্যবিষয়ক ‘মেন্টাল হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম সেশনে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের মেন্টাল হেলথ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আফজাল হোসেন। দ্বিতীয় সেশনে ‘মাস্টারিং ইমোশনাল ইন্টেলিজেন্স’ বিষয়ে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:), আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাইমুল আহসান খান এবং শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। কর্মশালার আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। এতে সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। এ কর্মশালায় শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement