নারীরা পরিবারের যতœ নিলেও নিজেদের প্রতি যতœবান নন -ডা. হাবিবুল্লাহ তালুকদার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
পরিবারের সবার যতœ নিলেও নারীরা নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। লজ্জাবোধের কারণে স্তনের অস্বাভাবিক সমস্যা চেপে না রেখে নারীদের নিজের প্রতি যতœবান হওয়া এবং নিয়মিত পরীক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড়ে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ডা. রাসকিন জানান, ঢাকা শহরকেন্দ্রিক সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেই এ শোভাযাত্রার আয়োজন। ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হওয়া এ অভিযানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ক্যান্সারজয়ীরা অংশ নিয়েছেন।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী ডা. রাসকিন বলেন, ‘বাঙালি নারীরা লজ্জাবোধের কারণে অনেক সময় লক্ষণ দেখা দিলেও তা গোপন রাখেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কোনো অস্বাভাবিকতা দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা থেকে বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। শোভাযাত্রাটি মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর হয়ে বরিশালে পৌঁছে পরবর্তী ধাপে দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি জনপদে প্রচারণা চালিয়ে ফের ঢাকায় আসবে।

Advertisement