বাংলাদেশে সার রফতানি করতে চায় আলজেরিয়া
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সাথে আলজিয়ার্সে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির : নয়া দিগন্ত।

 কূটনৈতিক প্রতিবেদক

Advertisement

আলজেরিয়া বাংলাদেশে সার রফতানি করতে চায়। এ ছাড়া নিজ দেশের বস্ত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার  েেত্র বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। দেশটি ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে বাংলাদেশের সাথে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল আলজিয়ার্সে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ এ আগ্রহের কথা জানান। উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপীয়, আঞ্চলিক ও বহুপীয় বিষয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি খাতে দ্বিপীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধির উপায় নিয়ে তারা আলোচনা করেন।
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বারিত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের জন্য আলজেরিয়া থেকে জিটুজি (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সাথে এটি বাংলাদেশে শোধনাগার ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাস ত্রে অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বাংলাদেশের জ্বালানি খাতে সমতা বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের ল্েয বাংলাদেশী প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রশিণ দেয়া এবং জ্ঞান বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছে। 
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার কথা বিবেচনা করে আলজেরিয়ার প্রেসিডেন্ট অগ্রাধিকার ভিত্তিতে এই সমঝোতা স্মারক স্বারের তাৎণিক নির্দেশনা দিয়েছিলেন।
উভয় প নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সভা) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এই পরামর্শ সভার পরবর্তী পর্ব শিগগির ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের বিদ্যমান দ্বিপীয় সম্পর্ককে আরো সুসংহত করার ল্েয উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর উভয় পক্ষ জোর দেন।