
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্ত তিন ভাই হলেন- মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও অমিত হাসান।
পুলিশের দাবি, তারা ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট। মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্যাট দখল এবং ফুটপাথ নিয়ন্ত্রণের কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সাথেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো। গ্রেফতাররা ওই তিনজনের ভাগনে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দণি সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত চলছে বলে পুলিশ জানায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








