
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে কামরুল হাসান মজনু নামে এক সংস্কৃতিকর্মীকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত মজনু দেশীয় সাংস্কৃতিক সংসদের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন মজনু। এ সময় প্রতিবেশী আল আমিন ও সাইফুল ইসলাম তার ঘরের জানালার পাশে বসে মাদক সেবন করছিলেন বলে অভিযোগ। গন্ধ পেয়ে মজনু তাদের বাধা দিলে তারা প্তি হয়ে দা দিয়ে তাকে কোপ দেন। এ সময় ঘরের থাই জানালাও ভাঙচুর করা হয়। মজনু দা দিয়ে মাথায় কোপ ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাতে গভীর ত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার ত স্থানে ১৩০টি সেলাই দেন বলে জানান মজনু। মজনু অভিযোগ করেন, বাধা দেয়ার পর আল আমিন ও সাইফুল দা ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ঢুকে হামলা করেন।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতারা ও সাংস্কৃতিককর্মীরা হাসপাতালে এবং পরে মজনুর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন। সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ স্থানীয় নেতারা ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








