
কক্সবাজার অফিস
কক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও একজন পর্যটক এখনও নিখোঁজ আছেন।
গতকাল বুধবার বিকাল ৪টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুলাইমান জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রোহান ও জিসান। দুজনই ঢাকার উত্তরার বাসিন্দা।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানিয়েছেন, বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন এক পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








