ডেঙ্গু, ডেঙ্গু রোগী
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। ইউএনবি ফাইল ছবি

দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

সূত্র : ইউএনবি