নিকলীতে ধর্মীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

‘সঙ্ঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের নিকলীতে ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বেলা ১১টায় নিকলী নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পিএফজির পিস অ্যাম্বাসেডর সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ এইচ এম আছাদ।
সভায় বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন (বিল্লাল), আলহাজ হারুন অল কায়ুম, পিএফজির ফিল্ড কো-অর্ডিনেটর মো: আক্তারুজ্জামান, ব্যবসায়ী আবু তাহের, প্রভাষক জামরুল ইসলাম, কামরুল হাসান (স্বাধীন), ইউপি সদস্য নাসমিন আক্তার, নারী নেত্রী সাইলা আক্তার, মাওলানা সাহাবউদ্দিন, সাইকুন ইসলাম, নীল রতন সাহা ও প্রদীপ সাহা প্রমুখ।