
শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা
আগামী ইউনিয়ন, পৌরসভা নির্বাচনে দল যদি কলাগাছকেও মনোনয়ন দেয়, সে প্রার্থীকেই সমর্থন করতে হবে- এমন বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা বিএনপির পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
সভায় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিভিন্ন গ্রামের মন্দির প্রদর্শন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








