এম ক্যাশ লি.-এর বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাম লি.-এর পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এম ক্যাশ লি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় এম ক্যাশ লি.-এর ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো: হাবিবুর রহমান এবং এম ক্যাশ-এর ম্যানেজিং ডাইরেক্টর  (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement