অটলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক
সেদিকুল্লাহ অটলের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। ব্যাট হাতে দারুণ দৃঢ়তা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন এই আফগান ব্যাটার। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্টেও সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন আতাল। তার করা ১০২ রানে ভর করে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ওভারে ২৯৪ রান সংগ্রহ আফগানিস্তানের। 
দুবাইয়ে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে আফগানিস্তান। প্রথম উইকেটে আসে ৫০ রান। এরপর ২৫ রান করে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। অন্য ওপেনার ইব্রাহিম জাদরান সেঞ্চুরির কাছে গিয়েও ৯০ রান করে ইভান্সের বলে আউট হন। আউট হওয়ার আগে অটলকে নিয়ে গড়েন ১৪০ রানের মূল্যবান জুটি।  সিকান্দর রাজার বলে আউট হওয়ার আগে ১০২ রানের এক জ্বল জ্বলে ইনিংস খেলেন অটল।

Advertisement