সাড়ে ৩ হাজারের বেশি পণ্যে ছাড় দিচ্ছে ইউনিমার্ট


নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় গ্রাহকদের ব্যয় কিছুটা কমাতে ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্ট। এর আওতায় সাড়ে তিন হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি।  পরিচালন ব্যয় কমানো, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজেদের মুনাফার অংশে ছাড় দেয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য এই সুবিধা নিশ্চিত করছে ইউনিমার্ট। বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনন্দিন কেনাকাটার ব্যয় অনেক পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে পণ্যের মান ও সেবায় সাথে আপস না করে গ্রাহকদের আরো সাশ্রয়ী কেনাকাটার সুযোগ করে দিতেই ইউনিমার্টের এই উদ্যোগ। বিজ্ঞপ্তি।

Advertisement