
বিনোদন রিপোর্ট
বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারছে না রাজকুমার রাও অভিনীত ‘প্রহার : দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে আনুমানিক আট কোটি ৫০ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষণ অনুযায়ী, মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটি আয় করে প্রায় দুই কোটি রুপি। শনিবার আয় কিছুটা বেড়ে দাঁড়ায় তিন কোটি রুপিতে। আর রোববার ছবিটির আয় আনুমানিক তিন কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম তিন দিনে ছবিটির মোট আয় প্রায় সাড়ে আট কোটি রুপি। তবে সপ্তাহান্তে আয় কিছুটা বাড়লেও ছবিটি ঘিরে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া বক্স অফিসে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। প্রত্যাশিত ব্যবসা করতে না পারায় এখন ছবিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সপ্তাহের কর্মদিবসগুলোতে আয়ের ধারা। প্রথম সপ্তাহান্তের পর ‘প্রহার’ বক্স অফিসে কতটা গতি ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়। কর্মদিবসগুলোতে আয় বাড়াতে না পারলে ছবিটির সামগ্রিক ব্যবসা আরো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








