
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া সড়কসহ আশপাশের এলাকায় হকার উচ্ছেদের পর বদলে গেছে চিরচেনা চিত্র। গত ১৩ অক্টোবর অভিযানে পাঁচ শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে দেয়ায় সড়ক ও ফুটপাথ দখলমুক্ত হয়েছে। কমেছে যানজট ও জনদুর্ভোগ, বেড়েছে পথচারীদের চলাচলের স্বস্তি। আগে চার লেনের সড়কের একাধিক লেন ও ফুটপাথ দখল করে বসত কাঁচাবাজারসহ বিভিন্ন দোকান। এ দিকে হকারদের জীবিকার কথা বিবেচনা করে গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশে বালুর মাঠে বিনা ভাড়ায় দোকান বসানোর সুযোগ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছবিটি ভুলতা-গাউছিয়া এলাকা থেকে তোলা। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








