
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১২৭ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, রমনা বিভাগ ২৯ জন, গুলশান বিভাগ ২৩ জন, গোয়েন্দা বিভাগ পাঁচজন এবং এসআরইউ একজনকে গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, এক হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দু’টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








