
ক্রীড়া প্রতিবেদক
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঝটিকা সফরে আসতে পারেন বাংলাদেশে। ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে আজ ট্রানজিটের জন্য বাংলাদেশে আসতে পারেন তিনি। সম্ভাব্য এই সফরকে সামনে রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মাত্র দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময় এক ফাঁকে ইনফান্তিনোর সাথে সাক্ষাৎ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। সেই সাক্ষাতের পর এবার অল্পসময়ের জন্য হলেও ফিফা সভাপতির বাংলাদেশে অবস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বাফুফে সূত্রমতে, ইনফান্তিনোর মূল গন্তব্য ভুটান। তবে থিম্পুতে সরাসরি ফ্লাইটের সীমিত সুবিধার কারণে যাত্রাপথে তাকে অন্য কোথাও ট্রানজিট নিতে হতে পারে। সম্ভাব্য গন্তব্যের তালিকায় রয়েছে ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর কিংবা ভারতের কোনো বিমানবন্দর। ইনফান্তিনো শেষ পর্যন্ত কোথায় যাত্রাবিরতি নেবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বাফুফে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








