
যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে কর্মসংস্থানমুখী করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বি কে স্কুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, যুবসমাজ দেশের সম্পদ ও ভবিষ্যৎ নেতৃত্ব। এই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। এ জন্য যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো: মাহবুবুল আলম খন্দকার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হেলাল সিকদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: নুরুল ইসলাম খান নয়ন, শাখাওয়াত হোসেন শাহীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান রনি মৃধা।
এদিকে, একই দিন সন্ধ্যায় মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশাল মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








