এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ও চুক্তি স্বাক্ষর

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ‘ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ ধহফ ঃযব চধঃযধিুং’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, সম্ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণের নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে এই আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের  চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে  কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও ডিন, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদ, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম, মালয়েশিয়া ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জিলানি। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ও ইউএসআইএমের অ্যাম্বাসেডর ড. মো: ইউসুফ আলী। তিনি মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া। সেমিনার শেষে এইউবি ও ইউএসআইএমের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।

Advertisement