
বিবিসি
অসাধু চক্র বা ‘সিন্ডিকেট’ তৈরি করে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়ানোর দায়ে ফিলিপাইনের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭৬ কোটি পেসো (প্রায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিলিপাইন কম্পিটিশন কমিশন (পিসিসি) এই অভূতপূর্ব ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সংস্থাটি জানায়, পেঁয়াজ আমদানি, হিমাগারে মজুদ এবং পাইকারি সরবরাহের ক্ষেত্রে এই ছয়টি কোম্পানি যোগসাজশ করে একটি অবৈধ বাজার বণ্টনব্যবস্থা গড়ে তুলেছিল। প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত এই বড় অঙ্কের জরিমানা ২০১৬ সালে পিসিসি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








