
ক্রীড়া প্রতিবেদক
ব্যর্থ এশিয়ান গেমস শেষে অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা যখন বিশ্রামে তখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাবাডি নারী ও পুরুষ দল। কাবাডি স্টেডিয়ামে গতকাল দেখা গেল সিরিয়াস অনুশীলন করছেন মিজানুর রহমান, শ্রাবণী মল্লিকরা। কারণ তারা এ মাসেই ভারত যাবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ২১-৩০ অক্টোবর ভারতের আহমেদাবাদে হবে এই আসর। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ উভয় বিভাগেই হবে প্রতিযোগিতা। এতে বাংলাদেশ পদকের আশা করছে। কাবাডি ফেডারেশনের সদস্য আবদুল মান্নান জানান, ‘আমরা পুরুষ ও নারী উভয় বিভাগেই পদকের আশা করছি। লক্ষ্য দুই বিভাগেই রৌপ্যপদক অর্জন।’
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ বিভাগে শেষ ম্যাচে জাপানের কাছে হেরে পদক জিততে ব্যর্থ হয়। তবে কমনওয়েলথ কাবাডিতে জাপান নেই। নেই ইরান, চাইনিজ তাইপে বা থাইল্যান্ড,দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের প্রতিপক্ষ বলতে ভারত ও পাকিস্তান। তাই পদক জয়ের জোর আশা। মান্নান জানান, পাকিস্তান পুরুষ দল আগের সেই অবস্থায় নেই। তাই তাদের হারানো সম্ভব। যে কারণে আমরা প্রথম এই কমনওয়েলথ কাবাডিতে রৌপ্য জয়ের আশা করছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








