আবির হাসান


চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লার বাসিন্দা ও দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির হাসানের (১৭) প্রথম মৃত্যুবাষিকী আজ শনিবার। এ উপলক্ষে শুক্রবার কুরআনখানি ও মধ্যশালিখা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে ১০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে চাটমোহর, রাজশাহী নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় ২ বছর কোমায় থাকার পর নিজ বাসভবনে ২০২৫ সালের ১৭ অক্টোবর আবির হাসান মারা যায়। মরহুমের রূহের মাগফেরাত কামনার জন্য পরিবারে পক্ষ থেকে আবিরের বাবা সবার নিকট অনুরোধ জানিয়েছেন। চাটমোহর (পাবনা) সংবাদদাতা।

Advertisement