
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ইউরোলজিস্ট, শিক্ষাবিদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দুইবারের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ হাদীর ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হিসেবে তিনি ২০০৭ সালের ১৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিনের দায়িত্বও পালন করেন।
তার স্মরণে তার নামে প্রতিষ্ঠিত অধ্যাপক ডা. এম হাদী ফাউন্ডেশন আগামীকাল রোববার বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে দোয়া ও আলোচনার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. একেএম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বিএমএর সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আনম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








