
কুষ্টিয়া প্রতিনিধি
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’-মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মদর্শনের এ বাণীকে সামনে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী আলোচনা ও লালন মেলা। মাজার প্রাঙ্গণ ও গড়াই নদীর কূল ছাড়িয়ে মেলাপ্রাঙ্গণ দেশ-বিদেশের হাজারো বাউল, সাধু ও সংস্কৃতিপ্রেমীর পদচারণায় মুখর হয়ে উঠেছে।
১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত লালন একাডেমি চত্বরে চলবে আলোচনা সভা, লালন দর্শনবিষয়ক সেমিনার ও বাউলসঙ্গীত পরিবেশনা। শনিবার বিকেল সাড়ে ৩টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান জানান, স্মরণোৎসব ঘিরে মাজার এলাকাসহ আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। লালন মাজার এলাকায় মাদকের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের একাধিক অভিযানে নিয়ন্ত্রণ এলেও নদীর তীরবর্তী দূরবর্তী স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








