
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে কৃতিত্বের সাথে মেডেল অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো: ইফতেখারুল হক। এ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামের এ ক্ষুদে মেধাবী। ইফতেখারুল ভোলাহাটের সাংবাদিক মো: ইসমাইল হোসেনের ছেলে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে ইফতেখারুল। গঋঐ ঝপরবহপব ঈষঁন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে মেডেল অর্জন করে সে।
জাতীয় পর্যায়ে মেডেল অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্বে নির্বাচিত হওয়ার খবরে ইফতেখারুলের পরিবারের সদস্যরা আনন্দের জোয়ারে ভাসছে। পরিবারের পক্ষ থেকে এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ইফতেখারুলের পরিবার আশা করছে, আন্তর্জাতিক পর্বেও সে তার মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে। তার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীরা স্থানীয় সাংবাদিকেরা অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








