
বগুড়া অফিস
বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সাইনবোর্ড পুড়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গতকাল বেলা সাড়ে ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দলের নেতাকর্মীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৩ জন যুবক কার্যালয়ে তেল বা পেট্রল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। আগুনে কার্যালয়ের গেটের ওপরে লাগানো ব্যানার কিছু অংশ পুড়ে গেছে।
এনসিপি বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ জানান, রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও আগুন দেয়া কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এনসিপি নেতারা বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়ক আব্দুস সবুর সুমন, এফ এম মাহমুদুল হক রাকিব, আল মোক্তাদির দিপ, যুবনেতা মহিদুল আলম মিসু, স্বপ্ন, শ্রমক নেতা এবং ছাত্রশক্তির সদস্যসচিব মো: সৈকত আলী ও রাব্বি মণ্ডল প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








