
নিজস্ব প্রতিবেদক
পবিত্র হারামাইন শরিফাইন-মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর নিরাপত্তা, সুরা ও পবিত্রতা রা করা মুসলিম উম্মাহর অন্যতম ঈমানী দায়িত্ব। পবিত্র এ দুই মসজিদের নিরাপত্তা বিঘিœত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।
গতকাল জাতীয় প্রেস কাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে ‘হারামাইন শরিফাইনের সুরায় হাউছি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান : আমাদের ঈমানী দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এ কথা বলেন। পবিত্র ভূমি সৌদি আরবে হাউছি গোষ্ঠীর হামলার প্রতিবাদ এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা ও মর্যাদা রায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জোরদার করার ল্েয এ সেমিনারের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, হারামাইন শরিফাইনের সুরা আমাদের ঈমানের অংশ। পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। এ দুই পবিত্র স্থানের নিরাপত্তা বিঘিœত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও ঈমান বিধ্বংসী কাজ। হারামাইন শরিফাইনের মর্যাদা ও নিরাপত্তা রায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, ইয়েমেনের হাউছি সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। হারামাইন শরিফাইনের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। পবিত্র দুই মসজিদের সুরায় সেনাবাহিনী পাঠানোর প্রত্যয় ব্যক্ত করায় আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। একই সাথে হারামাইন শরিফাইনের নিরাপত্তা ও মর্যাদা রায় মুসলিম বিশ্বের দেশগুলোকে সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।
তিনি বলেন, মুসলিম উম্মাহর পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র হারামাইন শরিফাইনের সুরায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে। পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন ও নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়া সময়ের দাবি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক প্রফেসর ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, সংগঠনের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন এবং শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হুসাইন।
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুজাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সেক্রেটারি ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেক্রেটারি আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








