
নিজস্ব প্রতিবেদক
সরকারি দরপত্র নিজেদের অনুকূলে নিতে চাপ প্রয়োগ এবং আপত্তি জানালে প্রকল্প পরিচালককে থাপ্পড় মারার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের করে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহারের ঘটনায় ােভ দেখা দিয়েছে। একই সাথে খামারবাড়িতে কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল নয়া দিগন্তকে বলেন, একটি ইলেকট্রনিক দরপত্র নিজেদের অনুকূলে দেয়ার জন্য মিন্টু ও তার সাথে আসা আরেক ব্যক্তি চাপ দেন। নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নিয়ে কারিগরি ও আর্থিক মূল্যায়নে যোগ্য বিবেচিত হলেই কাজ পাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেও তারা তা মানতে রাজি হননি।
মোস্তফা কামালের অভিযোগ, দরপত্রের কারিগরি শর্ত নিয়ে বিরোধের একপর্যায়ে মিন্টু তাকে থাপ্পড় মেরে ‘শিা দেয়ার’ হুমকি দেন। সাউন্ড সিস্টেম সরবরাহের দরপত্রে আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) চাওয়ার বিষয়ে আপত্তি তোলেন তারা। প্রকল্প পরিচালক জানান, দরপত্রের কারিগরি স্পেসিফিকেশন গণপূর্ত অধিদফতরের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত মিন্টু ওই কে অবস্থান করেন। এ সময় দরপত্রের শর্ত নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রকল্প পরিচালকের দাবি, মিন্টুর সাথে আসা ব্যক্তিরা অন্যের দরপত্র কিনে দেয়া বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করতে পারেন। তবে তারা কোন প্রতিষ্ঠানের পে এসেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে হাসানুর জামান মিন্টু বলেন, আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।
কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ : এর আগে গত ১১ মার্চ ডিএইর দুই কর্মকর্তার সাথে দুর্ব্যবহার, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। ওই ঘটনায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার নিজের নিরাপত্তা চেয়ে ডিএইর মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেন। তবে শেষ পর্যন্ত তার সমাধান কিভাবে হয়েছিল তা জানা যায়নি।
সর্বশেষ ঘটনার পর খামারবাড়ির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। গতকাল বিকেলে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে প্রকল্প পরিচালককে হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্লানিং উইংয়ের পরিচালক রওশন আলম। আজ শুক্রবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষি সচিব সেলিম খানের কাছে খামারবাড়িতে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় জিডি করার সিদ্ধান্ত হয়েছে এবং মামলা করার পরামর্শও দেয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার দাবি, মিন্টুর বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি প্রভাবশালী মহলের সাথে বিশেষ সম্পর্ক থাকার কথা তাদের কাছে তুলে ধরেন। তার স্ত্রী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) উপপরিচালক হিসেবে কর্মরত বলেও জানা যায়।
এ দিকে সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তফা কামালের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন অনেকে। প্রকল্প পরিচালক বলেন, দরপত্র নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সে কারণে কোনো সরকারি কর্মকর্তাকে হুমকি দেয়া বা দুর্ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








