
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের শিাব্যবস্থাকে উন্নত বিশ্বের শিার সমপর্যায়ে উন্নীত করা এবং কর্মসংস্থান উপযোগী দ, নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ল্েয ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিা সম্মেলন। আগামীকাল শনিবার থেকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শেষ হবে সোমবার। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও শিা নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। সমকালীন বিশ্বে শিা ও নেতৃত্বের রূপান্তর, জ্ঞানের সমন্বয়, দতাভিত্তিক শিা এবং মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মূল সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। তিনি বলেন, বাংলাদেশের শিাকে বিশ্বের উন্নত দেশগুলোর শিার সমপর্যায়ে নিয়ে যেতে এবং নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে দতাভিত্তিক ও নৈতিক জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ল্য অর্জনে শিা, জ্ঞান, দতা ও মূল্যবোধের সমন্বয় জরুরি। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিামন্ত্রী ড. এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। সম্মেলনে মূলবক্তা হিসেবে বক্তব্য দেবেন ইনস্টিটিউট অব ইসলামিক থটের, যুক্তরাষ্ট্রের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. ওমর হাসান কাসুলে সিনিয়র, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ভিসি অধ্যাপক টিএস ড. শরিফুদ্দিন মোহাম্মদ শা’আরানী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক ভিসি ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহী।
এ ছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি ড. ইউসুফ এম. ইসলাম, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার প্রোভিসি অধ্যাপক দাতো ড. নিক সালিদা সুহাইলা নিক সালেহ, অস্ট্রেলিয়ার মইনুল হক ওএএম এবং ইন্দোনেশিয়ার ড. সিয়াফুদ্দিন আলী আখমাদ।
আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে শিা ও নেতৃত্বের েেত্র নতুন ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশের শিাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং দ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে অভিজ্ঞতা ও চিন্তার আদান-প্রদান সম্ভব হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এ কনফারেন্সে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ভারত, পাকিস্তানসহ প্রায় ১৫টি দেশের গবেষক, শিাবিদ, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশ নিচ্ছেন। কনফারেন্সে বিভিন্ন দেশের শিা মডেলÑযেমন মালয়েশিয়ার ‘ইন্টিগ্রেটেড এডুকেশন’, তুরস্কের ‘সেঞ্চুরি অব তুরস্ক মারিফ মডেল’, ইন্দোনেশিয়ার ‘মারদেকা কারিকুলাম’ এবং বাংলাদেশের শিা সংস্কারবিষয়ক সুনির্দিষ্ট রূপরেখা ও প্রায় ১০০টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিকগণ, বিভিন্ন পর্যায়ের শিাবিদ, লেখক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিা সম্মেলন এর কো-চেয়ার অধ্যাপক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ, শিা সম্মেলন কো-অরডিনেটর ড. সৈয়দ শহীদ আহমদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








