বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

 এনডিটিভি 
ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিােভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের দেয়া নোটিশে বলা হয়েছে, ভারতীয় নাগরিক না হওয়ার পরও রাজনৈতিক বিােভে অংশ নেয়ায় অভিবাসন আইনের আওতায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ইমরান খান মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে তিনি পূর্ণ নাগরিকত্বের বদলে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করছেন। পুলিশ তাকে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর ৭ নম্বর ধারার অধীনে ওই নোটিশ দিয়েছে।
ওই ধারা অনুযায়ী, ভারতে অবস্থানরত বিদেশী নাগরিকদের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাচলের ওপর যেকোনো বিধিনিষেধ বা নির্দেশ দেয়ার এখতিয়ার রয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের। এর আগে মতাসীন দল বিজেপির নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন, ওসিআই ও ভিসার শর্ত লঙ্ঘন করে ‘অবৈধ রাজনৈতিক আন্দোলনে’ যোগ দিয়েছেন এই অভিনেতা। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক অগাস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত এক বিােভ কর্মসূচিতে অংশ নেন ইমরান।

Advertisement