
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশের এক মাস পেরিয়ে গেলেও নতুন কর্মকর্তা পদায়ন করা হয়নি। বিদায়ী ওসি দায়িত্ব বুঝিয়ে দেয়ার পর ১৫ দিন কেটে গেছে। পাশাপাশি থানার সেকেন্ড অফিসার দুই মাসের প্রশিণে ঢাকায় অবস্থান করায় এবং তারও বদলির আদেশ হওয়ায় থানার পুলিশি সেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে সেবাপ্রার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর তৎকালীন ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটিতে বদলি করা হয়। গত ২ অক্টোবর তিনি পরিদর্শক (তদন্ত) মো: আনিসুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমানে আনিসুর রহমানই ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন। তবে অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকাকে কেন্দ্র করে নানা আলোচনা ও তদবির চলায় নতুন ওসি পদে কাউকে আনা হচ্ছে না। যদিও এ অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।
ইতোমধ্যে সেবাপ্রার্থীরা অভিযোগ তুলেছেন, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিযোগ দিয়েও সময়মতো প্রতিকার পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা আমীর হোসেন ও লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিজানুর রহমান জানান, থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়ে সঠিক সময়ে সাড়া পাওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বন্দর এলাকা আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে মাত্র ৯ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও ১১ জন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) দায়িত্ব পালন করছেন। এতে প্রতিদিনের আইনশৃঙ্খলা রায় তৈরি হচ্ছে মারাত্মক জনবল সঙ্কট।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, পরিদর্শক (তদন্ত) মো: আনিসুর রহমানকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। নতুন ওসি নিয়োগের বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপ দেখছেন। সেবা নিয়ে অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








