
ক্রীড়া প্রতিবেদক
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম ধাপ শুরু হয়েছিল সিলেট থেকে। এখন ৫ নভেম্বর খুলান স্টেডিয়াম থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের খেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধন করবেন। দ্বিতীয় ধাপের খেলায় অন্তর্ভুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। প্রথম ধাপে রেজিস্ট্রেশন করেছিল এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ। তবে দ্বিতীয় ধাপে এই সংখ্যা ১৬ গুণ বেড়েছে। এবার রেজিস্ট্রেশন করেছে ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি ক্রীড়াবিদ। এর মধ্যে বালক ৯ লাখ আর বালিকা ছয় লাখের বেশি। গতকাল ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই তথ্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সিলেটের প্রথম ধাপ থেকে ৩০৫ জনকে বাছাই করে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য নেয়া হয়েছে। সেখানে যারা ভালো করবে তাদের বিনা খরচে বিকেএসপিতে ভর্তি করানো হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, আমরা সারা দেশের ৪৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে তিন থেকে আট বিঘা জমি খুঁজে বের করার নির্দেশনা দিয়েছি।
ক্রীড়ামন্ত্রী আরো জানান, দেশের মোট ৫০৩টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে করে ইউনিয়ন পর্যায় খেলাগুলো মনিটরিং করা যায়। সেই সাথে ক্রীড়া অফিসারদের স্টেডিয়ামে অফিসের ব্যবস্থা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








