সিলেটে বিনিয়োগ বাড়াতে রেমিট্যান্সভিত্তিক অর্থনীতি গড়ে তোলার তাগিদ

সিলেট ব্যুরো

Advertisement

সিলেটের আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থকে ভিত্তি করে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা গেলে এবং তাদের স্বজনরা স্থানীয়ভাবে বিনিয়োগে এগিয়ে এলে এ অঞ্চলে বিনিয়োগ বহুগুণে বাড়বে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনবিষয়ক সেমিনারে এ কথা বলেন বক্তারা। 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সিলেটে উল্লেখযোগ্য কোনো মিল-কারখানা নেই। তবে অর্থনৈতিক শুমারির মাধ্যমে এ অঞ্চলের প্রকৃত অর্থনৈতিক চিত্র জানা গেলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে। অর্থনীতির অন্যতম ভিত্তি হলো মিল-কারখানা স্থাপন। এর মাধ্যমে প্রশিক্ষণ ও সেবা খাতেরও প্রসার ঘটে। শুমারির তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে সংগ্রহ করা হলে তা সরকারের নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।