
চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল বন্দর পরিদর্শন করেছেন।
বুধবার সকালে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে আসনে তাদের অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে চবক চেয়ারম্যানের সাথে ডাচ প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে চবক চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে চবকের সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অর্জনের বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন। বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং চবকের টার্মিনালে বিদেশী অপারেটর নিয়োগ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সাথে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তরের পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়। প্রতিনিধি দলটি বন্দরের অপারেশানাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








